চিকিৎসার টাকা হারিয়ে দিশেহারা দুই গৃহবধূ

আপলোড তারিখঃ 2020-01-21 ইং
চিকিৎসার টাকা হারিয়ে দিশেহারা দুই গৃহবধূ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: ২৫০ শয্যাবিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি থাকা অসুস্থ স্বামীর চিকিৎসার খরচের ১৩ হাজার টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন দুই গৃহবধূ জামিরন ও সাবানা খাতুন। জামিরন নেছা মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের খেলাফতের স্ত্রী এবং সাবানা খাতুন মেহেরপুর শহরের ঘোষপাড়ার বজলুর রহমানের স্ত্রী। গতকাল সোমবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে টাকা হারিয়ে যাওয়ার এ ঘটনা ঘটে। গৃহবধূ জমিরন নেছা জানান, তাঁর স্বামীর চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা খরচ বাবদ ১০ হাজার টাকা বোরকার পকেটে নিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করার জন্য গেটের বাইরে অপেক্ষা করছিলেন। এ সময় ভিড়ের মধ্যে মহিলা পকেটমার তাঁর বোরকার পকেট থেকে ১০ হাজার টাকা বের করে নেয়। এ সময় টাকা হারিয়ে গৃহবধূ জামিরন কান্নায় ভেঙে পড়েন। এদিকে একই সময়ে সাবানা খাতুনের বোরকার পকেটে রাখা ৩ হাজার ৫ শ টাকা মহিলা পকেটমাররা কৌশলে বের করে নেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)