আলমডাঙ্গায় মৎস্যজীবী দলের দোয়া মাহফিল

আপলোড তারিখঃ 2020-01-21 ইং
আলমডাঙ্গায় মৎস্যজীবী দলের দোয়া মাহফিল ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চুয়াডাঙ্গা জেলা কমিটির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী ও জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আইনুর হোসেন পচা, সাবেক সদর পৌর সম্পাদক সুলতান আহমেদ ও আলমডাঙ্গা থানা বিএনপির নেতা বণ্ডবিল গ্রামের মুন্সি আব্দুর রাজ্জাকের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আলমডাঙ্গায় মৎসজীবী দলের কমিটি গঠনের অংশ হিসেবে বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে নাগদাহ গ্রামে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা থানা মৎস্যজীবী দলের নেতা আব্দুল মজিদ মেম্বারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য আবু বকর সিদ্দিক বকুল। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বাবু, আব্দুর রশিদ হেবা, জেলা সদস্য ওহিদুল ইসলাম, আব্দুল মোমেন মাস্টার, আব্দুর ছাত্তার, আবু হানিফ মল্লিক, ইদ্রিস আলী, মোহাবুবুল ইসলাম, মোকলেচুর রহমান, জামাল উদ্দীন, খাইরুল হোসেন, আব্দুল মান্নান, শুকুর আলীসহ আলমডাঙ্গা উপজেলা, থানা ও বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী ও জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আইনুর হোসেন পচা, সাবেক সদর পৌর সম্পাদক সুলতান আহমেদ ও আলমডাঙ্গা থানা বিএনপির নেতা বণ্ডবিল গ্রামের মুন্সি আব্দুর রাজ্জাকের রুহের মাগফিরাত কামনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)