চুয়াডাঙ্গার দুই দোকানের মালিককে জরিমানা

আপলোড তারিখঃ 2020-01-20 ইং
চুয়াডাঙ্গার দুই দোকানের মালিককে জরিমানা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্তের হাট বটতলা বাজারে অভিযান পরিচালনা করেছে। গতকাল রোববার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মেসার্স লিটন স্টোরের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৫১ ধারায় ৪ হাজার টাকা এবং মেসার্স বাবু কসমেটিকস-এর মালিককে ৫১ ধারায় ২ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ ও ক্যাব চুয়াডাঙ্গা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, সদর উপজেলার দোস্তের হাট গ্রামের বটতলা বাজারে দুটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে অবহিত ও লিফলেট বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)