ঝিনাইদহে দুই শতাধিক হাইড্রোলিক হর্ন জব্দ

আপলোড তারিখঃ 2020-01-20 ইং
ঝিনাইদহে দুই শতাধিক হাইড্রোলিক হর্ন জব্দ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে বিভিন্ন যানবাহন থেকে দুই শতাধিক হাইড্রোলিক হর্ন জব্দ করেছে পুলিশ। গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। ঝিনাইদহ জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর সালাহউদ্দিন জানান, উচ্চ আদালতের নির্দেশ মেনে ও সড়ক মহাসড়ক থেকে শব্দদূষণ দূর করতে রোববার শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করেন তাঁরা। এ সময় বিভিন্ন চেকপোস্টে বাস, ট্রাক ও পিকআপ ভ্যানসহ দুই শতাধিক যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। ভবিষ্যতে কোনো যানবাহনে এ হর্ন ব্যবহার করা হলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। অভিযানে ট্রাফিক ইন্সপেক্টর মাজহারুল ইসলাম, সার্জেন্ট নাজমুল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)