বেগমপুর ক্যাম্পের আশরাফুজ্জামান শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত

আপলোড তারিখঃ 2020-01-20 ইং
বেগমপুর ক্যাম্পের আশরাফুজ্জামান শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক মূল্যায়নে ফাঁড়ি পর্যায়ে ডিসেম্বর-১৯ মাসের শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন আশরাফুজ্জামান। তিনি বেগমপুর ক্যাম্পের টু-আইসি হিসেবে কর্তব্যরত রয়েছেন। নিজের ওপর অর্পিত দায়িত্ব পালনসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় টানা ২য় বারের মতো শ্রেষ্ঠ এএসআই হিসেবে মনোনীত করা হয়েছে তাঁকে। গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গা পুলিশ লাইনস ড্রিল শেডে অনুষ্ঠিত কল্যাণ সভায় তাঁর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেলসহ পুলিশের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)