ইউনিয়নকমিটিগুলো দ্রুত পূর্ণাঙ্গ করার তাগিদ

আপলোড তারিখঃ 2020-01-20 ইং
ইউনিয়নকমিটিগুলো দ্রুত পূর্ণাঙ্গ করার তাগিদ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা মৎস্যজীবী দলের বর্ধিত সভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চুয়াডাঙ্গা জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা তিনটায় চুয়াডাঙ্গা জেলা মৎস্যজীবী দলের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য আবু বকর সিদ্দিক বকুল। জেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবুর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, লুৎফর রহমান, জেলা কমিটির সদস্য আরশেদ আলী, মোজ্জাম্মেল হক, রহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, আতিয়ার রহমান, শেলিম মিয়া, জিয়াউর রহমান, নূর মহাম্মদ, চুয়াডাঙ্গা সদর থানা কমিটির আহ্বায়ক সাজিবার রহমান ও যুগ্ম আহ্বায়ক আবু সালেহ। এ সময় জীবননগর পৌর আহ্বায়ক ছানোয়ার, যুগ্ম আহ্বায়ক জিয়া, দর্শনা পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক ডাবলু, দামুড়হুদার আহ্বায়ক পিয়ার, যুগ্ম আহ্বায়ক খলিলুর, চুয়াডাঙ্গা পৌর আহ্বায়ক নূর ইসলাম বুদো, যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম, আবুল বাসার, আলমডাঙ্গা থানার সাবেক সাধারণ সম্পাদক হেবাসহ জেলা, উপজেলা, থানা ও বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় জেলার উপজেলা, থানা ও বিভিন্ন ইউনিয়নকমিটিগুলো দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করার জন্য ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)