সরোজগঞ্জে দুই গাঁজাসেবী আটক

আপলোড তারিখঃ 2020-01-20 ইং
সরোজগঞ্জে দুই গাঁজাসেবী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, সরোজগঞ্জ: সরোজগঞ্জ কাম্পের বিশেষ অভিযানে গাঁজা সেবনকারী দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। জানা গেছে, গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে পাঁচমাইল বাজার থেকে ওই দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন চুুয়াডাঙ্গা সদরের শংকরচন্দ্র ইউনিয়নের নতুন ভান্ডারদহ গ্রামের মৃত জাফর আলীর ছেলে মুক্তার হোসেন (৫৫) ও পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামের জামাত আলীর ছেলে সাজিবর রহমান (৪৩)। এ বিষয়ে সরোজগঞ্জ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) শহিদ হোসেন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফোর্স-এর সহযোগিতায় পাঁচমাইল বাজার থেকে দুজনকে গাঁজা সেবন অবস্থায় আটক করে সরোজগঞ্জ ক্যাম্পে এনে রাখা হয়েছে।’ আজ সোমবার আসামিদের চুুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)