ছবির ক্যাপশন:
‘ঝিনেদার আঞ্চলিক ভাষা’ গ্রুপের দ্বিবার্ষিক কমিটি গঠন
ঝিনাইদহ অফিস:
‘ঝিনেদার আঞ্চলিক ভাষা’ গ্রুপের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে সাংবাদিক আসিফ কাজল ও সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসী তরিকুল ইসলাম মিঠু পুনরায় নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার কার্যনির্বাহী কমিটির সভাকক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় ৪২ হাজার সদস্যের মধ্য থেকে সম্মেলন প্রস্তুতি কমিটি ব্যাপক যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রাথমিকভাবে ৩ শ সদস্যকে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য মনোনীত করা হয়। মনোনীত সদস্যদের মধ্য থেকে সর্বসম্মতিক্রমে ৯৩টি বিভিন্ন পদ ও ২৭ জন কার্যনির্বাহী সদস্যের সমন্বয়ে বিশাল পরিসরে ১২০ সদস্যবিশষ্টি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটিতে উপদেষ্টা হিসেবে সাতজনকে নির্বাচিত করা হয়।
এঁরা হলেন ঝিনাইদহ শহরের বিশিষ্ট ব্যবসায়ী চেম্বারের সাবেক সভাপতি মীর নাসির উদ্দীন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, পাংশা রাজবাড়ি সরকারি কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. শরিফুল ইসলাম, সরকারের উপসচিব মঞ্জুরুল হাফিজ রাজু, প্রকৌশলী এ কে এম ফজলুর রহমান জয়, কুয়েত প্রবাসী মোরশেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী জোহান ড্রিম ভ্যালির মালিক মোয়াজ্জেম হোসেন ও ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোবাশ্বের আলী।
এ ছাড়া সহসভাপতি হিসেবে আহসান হাবিব লিপ্টন, সুলাইমান হোসেন, মো. নাসির উদ্দীন, সাইদুল ইসলাম টিটু, সহসাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম লিকু, মো. আশরাফুল ইসলাম, মাসুদ আহমেদ, শারমিন আক্তার, সাংগঠনিক সম্পাদক মনোয়ার কাইসার, সহসাংগঠনিক সম্পাদক জাম্মিম সবুজ, রুহুল আমিন, অর্থ সম্পাদক মনিরা আক্তার, সহ-অর্থ সম্পাদক নিগার সুলতানা, মিজান সরকার (প্রবাসী অর্থ), সমাজকল্যাণ সম্পাদক নাজমুল হাসান, সহসমাজকল্যান সম্পাদক সুজয় কর্মকার, মাহবুব মুন্সী, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. সুভাষ বিশ্বাস মিলন, সহআইনবিষয়ক সম্পাদক সাফায়েত উল্লাহ, মোখলেসুর রহমান মিলন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পিয়াস আহমেদ, সহআন্তর্জাতিক সম্পাদক সৌদি সুমন, আশরাফুল ইসলাম, মহিলা সম্পাদক খায়রুন্নাহার ঝর্ণা, সহমহিলা সম্পাদক উম্মে মাহমুদা তরু, পারভীন সুলতানা, পরিকল্পনা সম্পাদক ডালিয়া আফরোজ, সহপরিকল্পনা সম্পাদক আসমা সুলতানা, মেহেদী হাসান মিন্দি, যোগাযোগ সম্পাদক নিপা জামান, সহ-যোগাযোগ সম্পাদক হাসান আলী, এআরটি রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহাদাৎ হুসাইন, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ফারুক হুসাইন, সঞ্জিত বিশ্বাস রাহুল, ব্যবস্থাপনা সম্পাদক সাব্বির আহমেদ জুয়েল, সহব্যবস্থাপনা সম্পাদক হামিদুর রহমান, জুয়েল রানা, শিক্ষা সম্পাদক রাহাত আহম্মেদ, সহশিক্ষা সম্পাদক আল-ইমরান, পারভেজ হাসান পাভেল, অফিস সম্পাদক সোহাগ স্বপ্ন, সহঅফিস সম্পাদক ফরিদ উদ্দিন, সজল মুনি, প্রবাসী কল্যাণ সম্পাদক মহব্বত আলী, সহপ্রবাসী কল্যাণ সম্পাদক গোলাম রসুল, রুবেল জোয়ার্দ্দার, ক্রীড়া সম্পাদক সুরভী রেজা, সহক্রীড়া কবির আহমেদ, সেলিম রেজা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক মেহেদী হাসান সুমন, সহস্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক শারমিন আফরিন, পাপিয়া রহমান,
সাহিত্য সম্পাদক এমদাদ শুভ্র, সহসাহিত্য সম্পাদক মাহমুদা রুমা, বদরুল আলম, সাংস্কৃতিক সম্পাদক মো. শরিফুজ্জামান, সহ-সাংস্কৃতিক সম্পাদক রাসেল বস, আমিনুর রহমান, প্রচার সম্পাদক মো. হাফিজুর রহমান, সহপ্রচার সম্পাদক সাগর আহম্মেদ, জহুরুল হক হুমায়ুন, প্রকাশনা সম্পাদক সোহেল রানা, সহ-প্রকাশনা সম্পাদক আবুল কালাম, স্বপ্নময়ী তামান্না, মনিটরিং সম্পাদক. ডা. বিল্লাল হোসেন, সহ-মনিটরিং সম্পাদক মিশুক জোয়ার্দ্দার, লিপি নাসরিন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. আনিচুর রহমান, সহ-দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক জামিল হোসেন, রাসেল রানা, পরিবেশবিষয়ক সম্পাদক আইনাল হক, সহ-পরিবেশবিষয়ক সম্পাদক মতিয়ার রহমান, রুবেল হোসেন, ধর্ম সম্পাদক মোহাম্মদ আলী, সহ-ধর্ম সম্পাদক ইদ্রিস হোসেন, আব্দুর রহমান, প্রবাসী সমন্বয় সম্পাদক আমিন উদ্দিন, সহপ্রবাসী সমন্বয় সম্পাদক বেলাল হোসেন, আলমগীর কবির, আঞ্চলিক ভাষা গবেষণা সম্পাদক এনামুল হক, সহআঞ্চলিক ভাষা গবেষনা সম্পাদক মনিবুর রহমান ও শিশির সীমান্ত নির্বাচিত হন। সভায় ২৭ জন কার্যনির্বাহী সদস্য মনোনীত হন। নির্বাচিত কমিটিকে ঝিনাইদহ জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
