দেশব্যাপী নারী-শিশু ধর্ষণের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

আপলোড তারিখঃ 2020-01-19 ইং
দেশব্যাপী নারী-শিশু ধর্ষণের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ‘ধর্ষণসহ সকল নারী নির্যাতন প্রতিরোধে আমরা’ এ স্লোগানে দেশব্যাপী নারী-শিশু ধর্ষণের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে জেলা মানবাধিকার ফোরাম। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে মানবাধিকার কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন জেলা মানবাধিকার ফোরামের সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক শরিফা খাতুন, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, মানবাধিকার কর্মী রুবেল হোসেন, অধ্যক্ষ সুব্রত মল্লিক, সাজেদুর রহমান ফেটু, সুরাইয়া পারভীন মলি, আশরাফুন্নাহার আশাসহ অন্যরা। বক্তারা, দেশব্যাপী নারী-শিশু ধর্ষণের প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমমূলক শাস্তির দাবি জানান। সেই সঙ্গে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)