দামুড়হুদায় এক কেজি গাঁজাসহ জিয়া আটক

আপলোড তারিখঃ 2020-01-19 ইং
দামুড়হুদায় এক কেজি গাঁজাসহ জিয়া আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে। আটক জিয়া (৩০) বড়বলদিয়া গ্রামের মৃত আজিম উদ্দীনের ছেলে। গত শুক্রবার রাত আটটার দিকে দুর্গাপুর ত্রিমোহনী এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসের নেতৃত্বে কার্পাডাঙ্গা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ও সহকারী উপপরির্দশক (এএসআই) রওশন ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর ত্রিমোহনী এলাকায় অভিযান চালান। এ সময় উপজেলার বড়বলদিয়া গ্রামের মৃত আজিম উদ্দীনের ছেলে জিয়াকে আটক করেন তাঁরা। পরে তাঁর কাছে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। আটক জিয়ার বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। আটক জিয়াকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)