সভাপতি আলী আখতার ও সম্পাদক লুৎফর রহমান

আপলোড তারিখঃ 2020-01-19 ইং
সভাপতি আলী আখতার ও সম্পাদক লুৎফর রহমান ছবির ক্যাপশন:
প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এ কে এম আলী আখতারকে সভাপতি ও লুৎফর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় গুলশানপাড়ায় নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভার প্রথম পর্বে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. ইদ্র্রিস হোসেনের সভাপতিত্বে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়। আনুষ্ঠানিক কার্যক্রমের প্রারম্ভে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধা শহীদের বিদেহী আত্মার মাগফিরাত এবং সারা দেশে প্রবীণ হিতৈষী সংঘের যেসব সদস্য মৃত্যুবরণ করেছেন, তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা ও দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. আব্দুল মজিদ। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান বার্ষিক প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ এ কিউ এম আলফাজ উদ্দিন ২০১৮-২০১৯ অর্থবছরের অডিট ও আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করেন। তার ওপর বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। এ ছাড়াও কোষাধ্যক্ষের উপস্থাপিত ২৪ লাখ ৩ হাজার টাকার ২০২০-২০২১ অর্থবছরের বাজেট পাশ করা হয়। সভায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জীবন সদস্যদের মধ্যে অ্যাডভোকেট মোল্লা আব্দুর রশিদ, অ্যাডভোকেট সেলিম উদ্দীন খান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইস্রাফিল, আসাদুজ্জামান, আবু বকর, খলিলুর রহমান, লুৎফর রহমান, আব্দুল হালিম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শ্যামল কুমার সাহা, ইলিয়াস হোসেন, অ্যাডভোকেট কামরুল আরেফিন, আবু সাইদ হেলাল নূর, সোহরাব হোসেন, আবুল কালাম আজাদ, এ কে এম আলী আখতার, রওশন আলী, দাতা সদস্যদের মধ্যে আব্দুল কাদের জগলু ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এ পর্বে অনুষ্ঠান পরিচালনা করেন জীবন সদস্য ও সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী। প্রথম পর্ব সমাপ্তির পর দ্বিতীয় পর্ব শুরু হয়। এ পর্বে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রিবার্ষিক নির্বাচন ২০২০-২০২২ কমিশনের আহ্বায়ক সাবেক অধ্যক্ষ রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের সদস্য ছিলেন সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী ও আসাদুজ্জামান। কোনো প্রতিদন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি এ কে এম আলী আখতার ও সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমানসহ ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ২০২০-২০২২ গঠিত হয়। কমিটির অন্যরা হলেন সহসভাপতি খলিলুর রহমান, আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর, কোষাধ্যক্ষ এ কিউ এম আলফাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, সমাজসেবা ও সাংস্কৃতিক সম্পাদক সিদ্দিকুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য নজির আহমেদ, কামরুল আরেফিন, আবু সাইদ হেলাল নূর, বিশ্বনাথ কর্মকার, এম এস আব্দুল মোমিন, হারুন-অর রশিদ ও নূর জাহান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)