চুয়াডাঙ্গা সরকারী কলেজ ক্যাম্পাসে প্রেমিকের সামনে প্রেমিকার বিষপান!

আপলোড তারিখঃ 2017-02-01 ইং
চুয়াডাঙ্গা সরকারী কলেজ ক্যাম্পাসে প্রেমিকের সামনে প্রেমিকার বিষপান! ছবির ক্যাপশন:

`Untitled-1

শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারী কলেজ চত্বরে প্রেমিকের ওপর অভিমান করে বিষপানে আত্মহত্যার অপচেষ্টা চালিয়েছে এক ব্যর্থ প্রেমিকা। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে কলেজে ক্যাম্পাসের ভেতরেই প্রেমিক জয়ের সামনে এ অপচেষ্টা চালায় দ্বাদশ শ্রেণির পরিক্ষার্থী ওই ছাত্রী। পরে প্রেমিকাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন প্রেমিক জয়। তাকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারপাড়ার শরিয়ত উল্লাহর ছেলে জয়ের সাথে সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির পরিক্ষার্থী ওই ছাত্রীর দীর্ঘদিনের প্রেমজ সম্পর্ক রয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজে দেখা করতে এসে দুজনের মনোমালিন্য হয়। এতে প্রেমিক জয়ের ওপর অভিমান করে তার সামনেই বিষপান করে প্রেমিকা। পরে প্রেমিক জয় তার প্রেমিকাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন। চুয়াডাঙ্গা সদর ডাকবাংলোর সামনে মোতাহেরাওয়ালী ছাত্রী হোস্টেলে থাকা ওই ছাত্রী জানান, কিছুদিন আগে তাদের বিয়ে হয়। বিশেষ কারণে তাদের মনোমালিন্য হওয়ায় তিনি বিষপান করেছেন। কলেজ ক্যাম্পাসে বিষপানের ঘটনায় হতবাক হয়েছেন সচেতন মহল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)