দর্শনায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মামলা

আপলোড তারিখঃ 2020-01-18 ইং
দর্শনায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মামলা ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আছের আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। দর্শনা পৌর এলাকার জয়নগর গ্রামে গতকাল শুক্রবার বেলা একটার দিকে এ ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা হয়েছে। তবে এ মামলার অভিযুক্ত আসামি আছের আলী এখনো পলাতক রয়েছেন। জানা গেছে, গতকাল বেলা একটার দিকে দর্শনা পৌর এলাকার জয়নগর গ্রামের নিকেরিপাড়ার ফারুক হোসেনের শিশুকন্যা তাইবা খাতুন (৫) তার সঙ্গীদের নিয়ে পাশের পাড়ায় এক ব্যক্তির বাড়িতে দুধ আনতে যায়। দুধ নিয়ে ফেরার পথে জয়নগর নিকেরিপাড়া-সংলগ্ন একটি ভুট্টাখেতের পাশে আগে থেকে ওত পেতে থাকা একই গ্রামের স্কুলপাড়ার তাহাজ উদ্দিনের ছেলে আছের আলী (৩৭) তাইবাকে তার সঙ্গীদের সামনেই জোরপূর্বব ভুট্টাখেতে টেনে নিয়ে যান এবং তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশু তাইবা ও সঙ্গে থাকা তার সঙ্গীরা চিৎকার দিলে স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে তাইবাকে উদ্ধার করেন। এ সময়ে অভিযুক্ত আছের আলী ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়েন। পরবর্তীতে এ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও ভুক্তভোগী তাইবার পরিবারের সদস্যরা দামুড়হুদা মডেল থানায় একটি ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মামলা করেছেন। যার মামলা নম্বর ২০। এ অভিযোগের ভিত্তিতে গতকালই দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়দের কাছেও শুনেছি। এ বিষয়ে থানায় একটি মামলাও হয়েছে। আসামি আছেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)