বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, বিএসএফের অস্বীকার

আপলোড তারিখঃ 2020-01-18 ইং
বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, বিএসএফের অস্বীকার ছবির ক্যাপশন:
মেহেরপুর সীমান্ত থেকে কৃষককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার শোলমারী সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে থেকে মিলন (৪০) নামের এক বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মিলন হোসেন মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে। এ ঘটনায় গতকাল শুক্রবার শোলমারী সীমান্ত এলাকার জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে মিলন নামের কাউকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা অস্বীকার করেছে বিএসএফ। মিলন হোসেনের পারিবারিক সূত্রের বরাত দিয়ে স্থানীয় কুতুবপুর ইউনিয়নের শোলমারী ইউপি সদস্য রফিকুল জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কৃষক মিলন হোসেন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২৯-এর নিকট নিজ জমিতে কাজ করতে গেলে ভারতীয়-৮৪ বিএসএফের নন্দনপুর ক্যাম্পের সদস্যরা তাঁকে ধরে নিয়ে যান। এ ঘটনার পর ৬ বিজিবির পক্ষ থেকে ভারতীয় বিএসএফের নিকট তাঁকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়। ৬ বিজিবির শোলমারী বিওপি কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, বিএসএফের নিকট চিঠি দিলে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২৯/৫এস-এর নিকট উভয় দেশের বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে ৬ বিজিবির শোলমারী বিওপি কমান্ডার সুবেদার আব্দুল মান্নান ও ভারতের পক্ষে ৮৪ বিএসএফের নন্দনপুর ক্যাম্পের কমান্ডার এসআই জয় সিং নেতৃত্ব দেন। ৬ বিজিবির শোলমারী বিওপি কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, বিএসএফ মিলন হোসেনকে ধরে নিয়ে যায়নি বলে জানিয়েছে। তবে মিলন হোসেনের পরিবার তাঁকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন। এ রির্পোট লেখা পর্যন্ত মিলন বাড়িতে ফেরেননি এবং তাঁকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)