আ.লীগ সভাপতিকে ৩০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2020-01-18 ইং
আ.লীগ সভাপতিকে ৩০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
তিতুদহে অবৈধভাবে বালি উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ও নবগঠিত গড়াইটুপি ইউনিয়নে নিয়ম অমান্য করে চিত্রা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করায় তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শুকুর আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান। জানা গেছে, দুই মাস ধরে গোলাপনগর মাঠ পাড়ায় চিত্রা নদী থেকে নিয়ম অমান্য করে বালি উত্তোলন করে আসছিলেন আওয়ামী লীগের নেতা শুকুর আলী। অনুমতিবিহীন ও নদীর মাঝখানে অধিক গভীর করার কারণে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ছয়টি বালির ঢিবি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাহাতাব উদ্দীন। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি নিয়ম অমান্য করে বালি তোলার জন্য শুকুর আলীকে ৩০ হাজার টাকা জরিমানা ও ছয়টি বালির ঢিবি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। পরবর্তীতে এ বালি নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)