ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় শিশু আদনানের মর্মান্তিক মৃত্যু

আপলোড তারিখঃ 2020-01-18 ইং
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় শিশু আদনানের মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: দাদার কোলে চড়ে বাড়ি ফিরছিল ৩ বছরের আদনান। গতকাল শুক্রবার বেলা একটার দিকে কালীগঞ্জ-মল্লিকপুর সড়কের মস্তবাপুর হাইস্কুলের কাছে এসে পৌঁছালে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি রড বোঝাই আলমসাধু পেছন থেকে তাঁদের ধাক্কা দেয়। এ সময় দাদা-নাতি দুইজনই সড়কের ওপর পড়ে আহত হন। পরে গুরুতর আহত শিশু আদনানকে স্থানীয় লোকজন উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত আদনান কালীগঞ্জ উপজেলার মস্তবাপুর গ্রামের মোজাম খায়ের ছেলে। প্রত্যাক্ষদর্শী ওই গ্রামের মহিদুল ইসলাম মর্মান্তিক এ ঘটনার বর্ণনা করেন। কালীগঞ্জ তত্তিপুর পুলিশ ফাঁড়ির আইসি ছামছুল ইসলাম জানান, রড বোঝাই আলমসাধুটি আটক করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)