আলমডাঙ্গায় পাঁচটি বাঘডাসা হত্যা করল গ্রামবাসী

আপলোড তারিখঃ 2020-01-18 ইং
আলমডাঙ্গায় পাঁচটি বাঘডাসা হত্যা করল গ্রামবাসী ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার হারদী ইউনিয়নের লক্ষীপুরে বাঘ ভেবে পাঁচটি বাঘডাসা হত্যা করেছে গ্রামবাসী। জানা গেছে, হারদী ইউনিয়নের লক্ষীপুরে বেশ কিছু দিন ধরে গ্রামের ছাগল, মুরগী, গরুর বাছুর বাঘে খেয়ে ফেলেছে বলে গুঞ্জন ওঠে। এ গুঞ্জনের মধ্যে গ্রামের বেশ কয়েকজনের বাড়ি থেকে বেশ কয়েককটি ছাগল ও মুরগী হারিয়ে যায়। গ্রামের মানুষ বাঘের ভয়ে কেউ মাঠে যেতে পারছিলেন না। গতকাল শুক্রবার দুপুরে মাঠের একটি বেগুন খেতের পাশে একটি বড় বাঘডাসা শুয়ে থাকতে দেখেন গ্রামের মানুষ। পরে গ্রামবাসী লাঠি দিয়ে বাঘডাসাকে ধাওয়া করলে বাঘডাসাটি মানুষের ভয়ে একটি গর্তে লুকিয়ে পড়ে। গ্রামের মানুষ একত্রিত হয়ে গর্তের ভেতর থেকে বাঘডাসাকে বের করার জন্য গর্তের ভেতরে লাঠি দিয়ে খোচা দিতে থাকে। পরে ওই গর্তের ভেতর থেকে আরও দুইটি বড় বাঘডাসাসহ তিনটি বাচ্চা বেরিয়ে আসে। এ সময় লাঠি দিয়ে বাঘডাসাগুলো পিটিয়ে মেরে ফেলেন গ্রামবাসী। মৃত বাঘডাসা দেখতে বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার মানুষ ভিড় করতে থাকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)