প্রতিবেদক, বারাদী:
মেহেরপুর সদরের বারাদী ফাঁড়ির পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ রফিকুল ইসলাম রফিক (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বারাদী পুলিশ ফাঁড়ির ইনচার্জং এসআই আব্বাস ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পাটকেলপোতা মোড়ে অভিযান চালান। এ সময় ২৫ গ্রাম গাঁজাসহ দরবেশপুর গ্রামের মৃত গফুরের ছেলে রফিকুল ইসলাম রফিককে আটক করেন তিনি। গতকালই গাঁজাসহ আটক রফিকুলকে মাদক মামলা দিয়ে মেহেরপুর থানায় প্রেরণ করা হয়েছে।
