আলমডাঙ্গায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-01-18 ইং
আলমডাঙ্গায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সম্মেলন সফল করতে সমীকরণ প্রতিবেদক: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মেলন সফল করতে আলমডাঙ্গায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় ডা. অমল কুমার বিশ্বাসের অফিসকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ডা. অমল কুমার বিশ্বাসের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক দেবেন্দ্র নাথ দোবে। বিশেষ অতিথি ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব কংকর কুমার দে, শুভেন্দু কুমার নাথ, পলাশ কুমার সাহা ও হেমন্ত কুমার সিংহ রায়। এ ছাড়াও উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সম্পাদক বিশ্বজিৎ সাধু খা, পৌর সম্পাদক পলাশ কুমার আচার্য, সহসভাপতি মিলন কুমার দাস, বিপুল সাহা, পবন অধিকারী, মৃত্যুঞ্জয় বিশ্বাস, অমিত ভৌতিকা, রনি সাহা, সজল দত্ত, মিলন বিশ্বাস বাবু প্রমুখ। সভায় আগামী ৭ ফেব্রুয়ারি আসন্ন চুয়াডাঙ্গা জেলা সম্মেলন সফল করতে বিশদ আলোচনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)