ঝিনাইদহে যানবাহনের চাপায় একজন নিহত

আপলোড তারিখঃ 2020-01-17 ইং
ঝিনাইদহে যানবাহনের চাপায় একজন নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের পবহাটী কলাহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় তন্ময় বিশ্বাস (৩৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে কলাহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তন্ময় বিশ্বাস সদর উপজেলার কলোমনখালি গ্রামের গোলাম নবীর ছেলে। ঝিনাইদহ ফায়ার সার্ভিস কর্মকর্তা রউফ মোল্লা জানান, রাতে রাস্তার পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন তন্ময় বিশ্বাস। এ সময় অজ্ঞাত যান তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ সদর হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে। উল্লেখ্য, এ নিয়ে নতুন বছরের ১৬ দিনে ঝিনাইদহের বিভিন্ন সড়কে ৬ জনের প্রাণ গেল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)