অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গরুর ব্যবসায়ী অসুস্থ

আপলোড তারিখঃ 2020-01-17 ইং
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গরুর ব্যবসায়ী অসুস্থ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সামসুল আলম (৫০) নামের এক বৃদ্ধ হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যক্তিদের সহায়তায় পরিবারের সদস্যরা তাঁকে জীবননগরের শিয়ালমারী পশুহাট থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। অসুস্থ বৃদ্ধ চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের ছাগলা পাড়ার ইছাহকের ছেলে। জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সামসুল আলম শিয়ালমারী পশুহাটের উদ্দেশে বাড়ি থেকে বের হন। চুয়াডাঙ্গা বড় বাজার থেকে বাসযোগে শিয়ালমারী পশুহাটে যাওয়ার পথে বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। বাস শিয়ালমাড়ি হাটে পৌঁছালে অচেতন অবস্থায় বাস থেকে তাঁকে নামিয়ে দিলে সামসুল ইসলামের পরিচিত কয়েকজন তাঁর পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে নিজ বাড়িতে নিয়ে যায়। সন্ধ্যা হয়ে এলেও সামসুল ইসলামের চেতনা না ফিরলে সন্ধ্যায় পরিবারের সদস্যরা তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুজ্জামান জানান, খাবারের মাধ্যমের তাঁর শরীরে চেতনানাশক ওষুধ প্রবেশ করানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। উচ্চমাত্রায় এই ওষুধ সেবন করলে চেতনা ফিরতে কখনো কখনো দুই থেকে তিন দিন সময় লাগতে পারে। তবে সামসুল আলম মাঝে মধ্যে কথা বলছেন। তাঁর পূর্ণ চেতনা ফিরতে ২৪ ঘণ্টা সময় লাগতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)