ঝিনাইদহে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-01-17 ইং
ঝিনাইদহে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ‘দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ’ এ স্লোগানে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী চাকরি মেলা। গতকাল বৃহস্পতিবার সকালে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় টিটিসির অধ্যক্ষ রুস্তম আলীর সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক সবিতা রানী মজুমদার, স্ট্যান্ডার্ড গ্রুপের এইচআর অ্যাডমিন আশরাফুল আলম ও জামান জুট ডিভারশিফড মিলসের ম্যানেজার আবুল বাসেদ। আয়োজকরা জানান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে দিনব্যাপী এ মেলায় প্রাণ, আরএফএল, এসিআই গ্রুপ, স্ট্যান্ডার্ড গ্রুপসহ দেশের ১৪টি কোম্পানি এখানে স্টল প্রদর্শন করে। টিটিসি থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করা বেকার যুবক-যুবতীরা তাঁদের যোগ্যতা অনুযায়ী আবেদন করেন। কোম্পানিগুলো স্বাক্ষাৎকার গ্রহণ ও তাঁদের যোগ্যতা যাচাই করে কোম্পানির শূন্যপদে নিয়োগ প্রদান করে। দিনব্যাপী এ চাকরি মেলায় জেলার ৬টি উপজেলা থেকে আসা ২ শতাধিক বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা হয় বলে জানিয়েছেন আয়োজকরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)