কাপার্সডাঙ্গায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-01-17 ইং
কাপার্সডাঙ্গায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় কাপার্সডাঙ্গা ফাঁড়ির পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক আব্দুল মজিদ (৫০) কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বেতবাড়িয়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুড়ুলগাছি কদমতলায় থেকে তাঁকে আটক করা হয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসের নেতৃত্বে কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই মো. সাইফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বেতবাড়িয়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে আব্দুল মজিদকে কুড়ুলগাছি কদমতলা থেকে আটক করেন। পরে তাঁর দেহ তল্লাশি করে ৫ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। দামুড়হুদা মডেল থানায় তার বিরুধে মাদক আইনে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)