আলমডাঙ্গায় দিন-দুপুরে বাসাবাড়ির তালা ভেঙে চুরি

আপলোড তারিখঃ 2020-01-16 ইং
আলমডাঙ্গায় দিন-দুপুরে বাসাবাড়ির তালা ভেঙে চুরি ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পুরাতন বাজার রথতলাপাড়ায় দিন-দুপুরে ফাঁকা বাড়ির তালা ভেঙে ইটভাটা ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা ৩ টার মধ্যে বাড়িতে কেউ না থাকার সুযোগে এ চুরি সংগঠিত হয়। জানা গেছে, কুষ্টিয়া ইবি থানার নৃসিংহপুর গ্রামের মৃত আইনউদ্দিনের ছেলে ডালিম হোসেন ছেলেদের লেখাপড়ার কারণে আলমডাঙ্গা পুরাতন বাজার রথতলাপাড়ায় বাসা ভাড়া করে থাকেন। গত মঙ্গলবার স্ত্রী ছেলেদের নিয়ে তিনি বাবার বাড়িতে যান। বুধবার সকালে বাসার মালিক ও তাঁর স্ত্রী স্কুলে চলে যান। সকাল ১০টার দিকে ডালিম হোসেনও তাঁর ঘরে তালা লাগিয়ে ইটভাটায় যান। বিকেলে বাসার মালিক শিক্ষক-দম্পত্তি স্কুল থেকে বাড়ি এসে দেখতে পান ডালিমের ঘরের তালা ভাঙা। পরে ডালিমের স্ত্রীকে সংবাদ দেওয়া হয়। ডালিমের স্ত্রী এসে জানান, আলমারিতে ১৫ হাজার টাকা, সোনার লকেট, আঙটি ও কানের দুল ছিল, তা চুরি করে নিয়ে গেছে চোরেরা।’ এ ঘটনার পর সন্ধ্যায় আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)