ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ৩

আপলোড তারিখঃ 2020-01-16 ইং
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ৩ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। জেলার কালীগঞ্জে পিকআপের ধাক্কায় চতুর্থ শ্রেণির ছাত্র রনি আহমেদ এবং মহেশপুরে বিদ্যুতের খাম্বাবাহী লরির চাপায় কামাল হোসেন (৩৪) ও খলিলুর রহমান নামের দুই শ্রমিক নিহত হন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার কোটচাঁদপুর সড়কের শাহপুর নামকস্থানে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী পিকআপ স্কুলছাত্র রনিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। রনি শাহাপুর স্কুলমাঠে অনুষ্ঠিত আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে খেলতে এসেছিল। নিহত রনি কালীগঞ্জ উপজেলার দাদপুর গ্রামের ধলাপাড়ার বাহাজ্জেল হোসেনের ছেলে ও দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। একই দিন বেলা ১১টার দিকে কালীগঞ্জ-চুয়াডাঙ্গা সড়কের মহেশপুর উপজেলার বজ্রাপুর নামক স্থানে যাত্রীবাহী ইঞ্জিনচালিত আলমসাধুর সঙ্গে বিদ্যুতের পোলবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কামাল হোসেন (৩৪) নামে ওই শ্রমিক ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পথে খলিলুর রহমান নামের আরেক শ্রমিক নিহত হন। এ ঘটনায় আহত চারজনকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত কামাল হোসেন মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের আদম আলীর ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস খবরের সত্যাতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)