সংসার ফিরে পেলেন অসহায় নারী তহুরা খাতুন

আপলোড তারিখঃ 2020-01-16 ইং
সংসার ফিরে পেলেন অসহায় নারী তহুরা খাতুন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, বারাদী: মানবাধিকার প্রতিষ্ঠান মানব উন্নয়ন কেন্দ্রের (মউক) সালিস-সহায়তায় নিজ সংসার ফিরে পেয়েছেন মোছা. তহুরা খাতুন নামের এক নারী। গতকাল বুধবার সালিস বৈঠকের মাধ্যমে শর্ত সাপেক্ষে স্থানীয় প্রতিনিধিদের উপস্থিতে তহুরা খাতুনকে সংসারে ফিরিয়ে দেওয়া হয়। জানা গেছে, প্রায় দেড় বছর আগে দামুড়হুদা উপজেলার কুড়ালগাছী ইউনিয়নের কুড়ালগাছী গ্রামের মো. আবু তাহেরের মেয়ে মোছা. তহুরা খাতুনের সঙ্গে মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের মহাজনপুর গ্রামের মো. সালেম শেখের ছেলে মো. শাহাজান শেখের সামাজিকভাবে বিয়ে হয়। কিন্তু বেশ কিছুদিন যাবৎ যৌতুকের দাবিতে স্বামী মো. শাহাজান শেখ স্ত্রী তহুরা খাতুনকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন এবং তহুরাকে তাঁর পিতা-মাতার বাড়িতে পাঠিয়ে দেন। স্ত্রীর কোনো খোঁজখবর না নেওয়ায় মেয়েকে নিয়ে অসহায় হয়ে পড়েন তহুরার পিতা-মাতা ও পরিবারের লোকজন। এরপর তাঁরা এলাকার বেশকিছু লোক মারফত জানতে পারেন স্থানীয় মানবাধিকার প্রতিষ্ঠান মানব উন্নয়ন কেন্দ্র (মউক)-এর কথা। স্বামী শাহাজান শেখের সঙ্গে চলমান বিরোধ নিষ্পত্তিসহ স্বামীর কাছে ফিরে যেতে চান, এ মর্মে মউকের কাছে একটি লিখিত অভিযোগ করে তহুরা খাতুন। যার পরিপ্রেক্ষিতে মউক তাঁদের আইন সহায়তা সেল (সৌহার্দ্য) ইউনিট থেকে মো. শাহাজানসহ শাহাজানের পরিবারকে নোটিশ প্রদান করে এবং বিভিন্নভাবে কাউন্সিলিং করা হয়। গতকাল নির্ধারিত দিনে উভয় পক্ষকে সঙ্গে নিয়ে সালিস বৈঠকের মাধ্যমে বিভিন্ন শর্ত সাপেক্ষে স্থানীয় প্রতিনিধিদের উপস্থিতিতে তহুরা খাতুন ও শাহাজানের বিরোধ নিষ্পত্তি ঘটিয়ে একত্রে সংসারে ফেরানো হয়। সালিসে উপস্থিত সবাই মউকের এ কার্যক্রমকে ধন্যবাদ জানান এবং মউক যেন আগামীতে এ ধরনের আরও ভালো কাজ করতে পারে, এ প্রত্যাশা করেন। সালিসটি পরিচালনা করেন মউকের প্রোগ্রাম ম্যানেজার মোছা. কাজল রেখা ও মো. সেলিম রেজা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)