মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক

আপলোড তারিখঃ 2020-01-16 ইং
মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে সঞ্জয় কুমার (৩৫) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার ভোরে উপজেলার জুলুলী সীমান্তের মাটিলা থেকে তাঁকে আটক করা হয়। সঞ্জয় ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার কুলিয়া গ্রামের সুশান্ত কুমারের ছেলে। খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গতকাল ভোরে জলুলী সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের দায়ে সঞ্জয় কুমার নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আটক ওই ভারতীয় নাগরিককে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি এক আত্মীয়ের বাড়ি বেড়ানোর জন্য বাংলাদেশে আসছিলেন। তাঁকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)