মেহেরপুরে নবাগত সিভিল সার্জনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

আপলোড তারিখঃ 2020-01-16 ইং
মেহেরপুরে নবাগত সিভিল সার্জনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে নবাগত সিভিল সার্জন ডা. মো. নাসিরদ্দিন মেহেরপুরে যোগদান করায় মেহেরপুর জেলা বিএমএ ও স্বাচিপ-এর উদ্যোগে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গতকাল বুধবার দুপুরে সিভিল সার্জনের সম্মেলনকক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় বিদায়ী উপপরিচালক ডা. শামীম আরা নাজনীন, জেলা বিএমএ-এর সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, সম্পাদক ডা. আবু তাহের সিদ্দিক, ২৫০ শয্যাবিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালের সুপার তাহাজ্জেল হোসেন, আরএমও ডা. এহসানুল কবির, স্বাচিপের জেলা সভাপতি ড. এম এ বাশার, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি মেহেরপুরের সিভিল সার্জন ডা. শামীমা আরা নাজনীন সিভিল সার্জন থেকে পদোন্নতি লাভ করে উপপরিচালক পদে নিযুক্ত হয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)