দামুড়হুদা ও কার্পাসডাঙ্গার দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-01-15 ইং
দামুড়হুদা ও কার্পাসডাঙ্গার দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা ও কার্পাসডাঙ্গায় দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে দামুড়হুদা বাজারের আলি কদর ট্রেডার্স ও কার্পাসডাঙ্গার গাউছিয়া ফুড কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মো. মহিউদ্দিন। জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা গাউছিয়া ফুডে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করার অপরাধে অভিযুক্ত করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বিকেল সাড়ে চারটার দিকে দামুড়হুদার আলী কদর ট্রের্ডাসে অভিযান চালিয়ে প্রয়েজনীয় কাগজপত্র সঠিক না থাকার অপরাধে অভিযুক্ত করে অত্যাবশকীয় পণ্য নিয়ত্রণ আইন ১৯৫৬ সালের ৩ ধারায় ২ হাজার ৫ শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মিলন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী জিহন আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)