দেহাটির দুটি ইটভাটা বন্ধের নির্দেশ!

আপলোড তারিখঃ 2020-01-15 ইং
দেহাটির দুটি ইটভাটা বন্ধের নির্দেশ! ছবির ক্যাপশন:
জীবননগরে তিনটি ইটভাটায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা নিজস্ব প্রতিবেদক: জীবননগরে ভ্রাম্যমাণ আদালত তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানাসহ দুটি ইটভাটা বন্ধ করার নির্দেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে জীবননগর উপজেলার তিনটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ। জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী জীবননগরের আন্দুলবাড়িয়া ইউনিয়নের দেহাটির এআরবি বিক্সের ম্যানেজার আব্দুর ছাত্তারকে ২০ হাজার টাকা ও শাহ ভাটার মালিক এস এম শামিমকে ৩০ হাজার টাকা জরিমানাসহ দুটি ভাটাকেই বন্ধ করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। একই আইনে সরকার বিক্সের মালিক এস এম সাকিব রহমানকে ৬০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)