জীবননগরে বেড়েছে চুরি, চোর আতঙ্ক!

আপলোড তারিখঃ 2020-01-15 ইং
জীবননগরে বেড়েছে চুরি, চোর আতঙ্ক! ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: চোর আতঙ্কে রয়েছেন জীবননগর পৌর এলাকার তেঁতুলিয়াবাসী। সন্ধ্যা হলেই প্রতিনিয়ত হচ্ছে চুরি। ফলে এলাকাবাসী বাড়ির বারান্দায় জিনিসপত্র রাখতে ভয় পাচ্ছেন। এদিকে, তেঁতুলিয়ার মৃত সিরাজ খার ছেলে দিনমজুর ভ্যানচালক ইয়াছিন আলী খার (৬৫) একমাত্র আয়ের উৎস ভ্যানটি বাড়ির উঠান থেকে চোর চক্রের সদস্যরা চুরি করে নিয়ে যাওয়ায় তিনি মানবেতর জীবনযাপন করছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, তেঁতুলিয়ায় বেশ কিছু ব্যক্তি প্রতিদিন সন্ধ্যার পর থেকে মাঠের মধ্যে গাঁজা সেবন ও জুয়া খেলা করে থাকেন। ফলে তাঁরাই হয়তো এসব চুরির সঙ্গে জড়িত। এদিকে, চোরের আতঙ্কে এলাকার সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। এ ব্যাপারে জীবননগর থানায় দিনমজুর ওই ভ্যানচালক অজ্ঞাতনামা ব্যক্তির নাম উল্লেখ করে একটি অভিযোগ করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)