ট্রাক্টর থেকে আখ টানতে গিয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

আপলোড তারিখঃ 2020-01-15 ইং
ট্রাক্টর থেকে আখ টানতে গিয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কোটচাঁদপুর: ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাক্টর থেকে আখ টানতে গিয়ে ইমরান হোসেন (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সাফদারপুর মকসেদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু খুলনা জেলার পাইকগাছা থানার দেপদোয়া গ্রামের আব্দুস সালামের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিশু ইমরান হোসেনের বাবা স্থানীয় মকসেদ মোড়ে রিপন ব্রিক্সে শ্রমিকের কাজ করেন। ওই শিশু বাবার সঙ্গে ইটভাটার পাশেই একটি ঘরে বসবাস করত। গতকাল মঙ্গলবার সকালে শিশুটি আখ খাওয়ার জন্য মোবারকগঞ্জ সুগার মিলের আখ বোঝাই একটি ট্রাক্টরের পেছনে দৌঁড়াতে থাকে। এ সময় গাড়ি থেকে আখ টানতে গিয়ে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খেয়ে সে মাটিতে পড়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারে পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)