মেহেরপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী, পুরস্কার বিতরণ

আপলোড তারিখঃ 2020-01-15 ইং
মেহেরপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী, পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শেষ হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্ব্বধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মেহেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শেষে গতকাল মঙ্গলবার দুপুরে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেলা শেষ হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়রারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন প্রমুখ। পরে মেলার স্টল, বিতর্ক প্রতিযোগিতা এবং অলিম্পিয়াডে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মেলায় স্টলে সিনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় স্থান অধিকার করেছে মেহেরপুর সরকারি কলেজ ও তৃতীয় স্থান অধিকার করেছে ছহিউদ্দিন ডিগ্রি কলেজ। মেলায় স্টলে জুনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করেছে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং তৃতীয় স্থান অধিকার করেছে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়। বিতর্কে সিনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে মেহেরপুর সরকারি মহিলা কলেজ, রানার্সআপ হয়েছে মেহেরপুর সরকারি কলেজ। সিনিয়র গ্রুপের শ্রেষ্ঠ বক্তা হয়েছে মেহেরপুর সরকারি মহিলা কলেজের এরিনা আজিজ জেসি এবং জুনিয়র গ্রুপ বিতর্ক প্রতিযোগিতায় প্রথম হয়েছে মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রানার্স আপ হয়েছে এএলএম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন। অলিম্পিয়াড জুনিয়র গ্রুপে প্রথম হয়েছে সরকারি উচ্চবিদ্যালয়ের শামস বিন শহীদ, একই বিদ্যালয়ের দ্বিতীয় স্থান অধিকার করেছে সাফি, এবং তৃতীয় স্থান অধিকার করেছে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ফারহান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)