আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান

আপলোড তারিখঃ 2020-01-15 ইং
আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান ছবির ক্যাপশন:
দামুড়হুদার বিষ্ণুপুরে শীর্তাতদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠিত প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার বিষ্ণুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন সংঘের উদ্যোগে গরীব অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে জুড়ানপুর ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা ইনস্টিটিটিউট (বিআইডিএস)-এর সাবেক কর্মকর্তা আশাবুল হক। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আবু তালেব, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি রফিকুল ইসলাম, আওয়ামী লীগের নেতা বিল¬াল হোসেন, হামিদুল হক টুকু, হাসানুজ্জামান, মতিয়ার রহমান মণ্টু, গোলাম সরোয়ার নান্নু, সংগঠনের সভাপতি কাওসার আলী, যুবলীগের নেতা আহসান কবির, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শারায়েত হোসেন বাবু প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা আর্তমানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)