আগুনে দোকান ভস্মীভূত, ৩ লাখ টাকার ক্ষতি

আপলোড তারিখঃ 2020-01-14 ইং
আগুনে দোকান ভস্মীভূত, ৩ লাখ টাকার ক্ষতি ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর: মহেশপুর বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে একটি মুদি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। গত রোববার দিবাগত রাতে উপজেলার কদমতলা ব্রিজ মোড়ে বাবলু মিয়ার মুদির দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। উপজেলার কদমতলা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মুদি ব্যবসায়ী বাবলু মিয়া জানান, বেচাকেনা শেষে রোববার দিবাগত রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। রাত দুইটার দিকে খবর পান, তাঁর দোকানে আগুন লেগেছে। এ আগুনে তাঁর নগদ ১৫ হাজার টাকা, ফ্রিজ, টিভি, গ্যাসের চুলা, গ্যাস সিলিন্ডার, ফ্যানসহ দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ দুর্ঘটনায় তাঁর তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)