জীবননগরে দুটি ইটভাটা মালিককে অর্থদণ্ড!

আপলোড তারিখঃ 2020-01-14 ইং
জীবননগরে দুটি ইটভাটা মালিককে অর্থদণ্ড! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জীবননগরে ভ্রাম্যমাণ আদালত দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল সোমবার জীবননগর উপজেলার দুটি ইট ভাটায় এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, জীবননগরের বাঁকা ইউনিয়নের মুক্তারপুরের এএনজেএম বিক্সে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ। এ সময় ভাটার মালিক জাহাঙ্গীর আলমকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৪/১৪, ৫/১৫/ ও ৬/১৮ ধারায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়। অপর দিকে, জীবননগরের সীমান্ত ইউনিয়নের বেনীপুরের এমএআর ব্রিক্সে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন। এ সময় ভাটার মালিক আসাদুল হককে ৪/১৪ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)