সোনার গয়না ও টাকা নিয়ে প্রতারকদের চম্পট!

আপলোড তারিখঃ 2020-01-14 ইং
সোনার গয়না ও টাকা নিয়ে প্রতারকদের চম্পট! ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম গেটে ঝাড়ফুঁকের নামে নারীর সঙ্গে প্রতারণা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরে এক নারীর নিকট থেকে কৌশলে ঝাড়ফুঁক দিয়ে সোনার গয়নাসহ নগদ টাকা হাতিয়ে নিয়েছেন অজ্ঞাতনামা দুই ব্যক্তি। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা রেল স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী ওই নারী। জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের পরিচিতি মুখ বিশিষ্ট ব্যবসায়ী ও চেম্বার অব কমার্সের পরিচালক সালাউদ্দিন মোহাম্মদ মোর্তুজার স্ত্রী রোমানা পারভীন (৫৩) নূরনগর কলোনির তাঁর নিজ বাড়ি থেকে কোটচাঁদপুর যাওয়ার উদ্দেশে ব্যাটারিচালিত ইজিবাইকযোগে চুয়াডাঙ্গা রেল স্টেশনে আসেন। এ সময় পুরাতন স্টেডিয়ামের সামনে থেকে স্টেশনে প্রবেশের পথে দুইজন দাঁড়িওয়ালা ব্যক্তি তাঁকে গতিরোধ করেন। পরে ধর্মীয় নানা কথা বলে ভুলিয়ে-ভালিয়ে ঝাড়ফুঁক দিয়ে কৌশলে তাঁর কাছে থাকা সোনার তিনটি হাতের বালা, একটি আঙটি, এক জোড়া কানের দুল ও নগদ আড়াই হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যান ওই দুই প্রতারক। রোমানা পারভীন যখন বিষয়টি বুঝতে পারেন, ততক্ষণে প্রতারকেরা ধরা-ছোয়ার বাইরে। খবর পেয়ে তাঁর স্বামী সালাউদ্দীন মোহাম্মদ মোর্তুজা ঘটনাস্থলে ছুটে আসেন। কাউকে না পেয়ে পরে তিনি চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, ‘ধর্মকে পুঁজি করে ওই নারীকে বোকা বানিয়ে মালামাল হাতিয়ে নিয়েছে প্রতারকেরা। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী ওই নারী। আমরা এ চক্রটি ধরার জন্য ফাঁদ পেতেছি। খুব শিগগিরই আমরা প্রতারকদের আটক করব।’ উল্লেখ্য, গত বছরের ৯ সেপ্টেম্বর সকালে দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের এক নারী চুয়াডাঙ্গা থেকে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি যাওয়ার সময় নিউ মার্কেটের সামনে থেকে দিন-দুপুরে কৌশলে সোনার ২টি কানের দুল, ১টি সোনার চেইন, নগদ ১০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন হাতিয়ে নেই এমন একটি চক্রটি। পরে এ ঘটনায় সেই সময় চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগও করেছিলেন ভুক্তভোগী ওই নারী। গতকালের ঘটনাটি এই চক্র ঘটাতে পারে বলে ধারণা করছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)