পর্দা নামল অরিন্দম সাংস্কৃতিক উৎসবের

আপলোড তারিখঃ 2020-01-13 ইং
পর্দা নামল অরিন্দম সাংস্কৃতিক উৎসবের ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলোচনা সভা, আবৃত্তি, নৃত্যানুষ্ঠান ও সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো অরিন্দম সাংস্কৃতিক উৎসব-২০২০। ছয় দিনব্যাপী উৎসবের শেষ দিন গতকাল রোববারও ছিল দর্শকের উপচে পড়া ভিড়। দূর-দুরান্ত থেকে উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রিয় মানুষের পদচারণায় মুখরিত ছিল অনুষ্ঠানস্থল। এ যেন চুয়াডাঙ্গার মানুষের এক মহাযজ্ঞানুষ্ঠান। নানা আয়োজনে গত ছয় দিনব্যাপী ছিল চুয়াডাঙ্গার মানুষের মধ্যে এক অন্যরকম আনন্দ। মেতে ছিলেন উৎসবের আমেজে। উৎসবপ্রিয় মানুষের সন্ধ্যা হলেই ছিল শিল্পকলা প্রাঙ্গণে যাওয়ার তাড়না। উৎসবের শেষ দিনে বিকেল সাড়ে পাঁচটায় অরিন্দমের পরিবেশনায় ছিল আবৃত্তি ও সংগীতানুষ্ঠান ‘কিংবদন্তীর কথা’। গত বছরের ন্যায় এবারও অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এ উৎসবে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক সময়ের সমীকরণ। সন্ধ্যা সোয়া ছয়টায় অনুষ্ঠিত হয় সমাপনী আলোচনা সভা। সভায় অরিন্দমের সহসভাপতি কাজল মাহমুদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, অরিন্দমের সাবেক সভাপতি ও উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক মো. আলাউদ্দীন প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংগীত শিল্পী হিরুন উর রশিদ শান্ত। রাত সাড়ে নয়টায় চুয়াডাঙ্গার মহাউৎসবে রূপ নেওয়া অরিন্দম সাংস্কৃতিক উৎসব-২০২০ সমাপনী ঘোষণা করেন অরিন্দমের সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)