জাতীয় শিশু পুরস্কার পেল ঝিনাইদহের সুহেরা অরোরা

আপলোড তারিখঃ 2020-01-13 ইং
জাতীয় শিশু পুরস্কার পেল ঝিনাইদহের সুহেরা অরোরা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় সুহেরা অরোরা জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে। গত শনিবার সকালে বাংলাদেশ শিশু একাডেমী ঝিনাইদহের আয়োজনে জাতীয় শিশু পুরস্কার-২০২০ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণ করা হয়। ছড়া গান, ভাবসংগীত, লোকগানে জেলায় প্রথম স্থান অধিকার করে সুহেরা অরোরা। ৮ জানুয়ারি সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় সে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে। বিকেলে তার হাতে প্রথম পুরস্কার তুলে দেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন। সুহেরা অরোরা ঝিনাইদহের চারুগৃহ শিশুস্বর্গ প্রি-স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)