সড়ক দুর্ঘটনায় আদালতের কম্পিউটার অপারেটর নিহত

আপলোড তারিখঃ 2020-01-12 ইং
সড়ক দুর্ঘটনায় আদালতের কম্পিউটার অপারেটর নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার গিলাবাড়িয়া ইটভাটার কাছে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কম্পিউটার অপারেটর মো. উজ্জ্বল হোসেন (৩১) নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তিনি হরিণাকুণ্ডু উপজেলার শাখারীদহ গ্রামের আশির উদ্দীন মহুরীর ছেলে। ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির সোহেল রানা খবরের সত্যতা নিশ্চিত করেন। পারিবারকি সূত্রে জানা গেছে, উজ্জ্বল হোসেন শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলযোগে গ্রাম থেকে শহরে আসছিলেন। ঝিনাইদহ হরিণাকুণ্ডু সড়কের পাগলাকানাই ইউনিয়নের গিলাবাড়িয়া কিংশুক ইটভাটার কাছে পৌঁছালে একটি মাইক্রোবাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। নিহত ব্যক্তির পিতা আশির উদ্দীন মহুরী জানান, তিন মাস আগে উজ্জ্বল বিয়ে করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জনতা মাইক্রোবাসটি আটক করে পুলিশে দিয়েছে। এদিকে, কম্পিউটার অপারেটর উজ্জ্বল হোসেনের মৃত্যুতে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝিনাইদহের সাধারণ সম্পাদক আসাফ উদ দৌলা মাসুম। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)