ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা মডেল থানার পুলিশের মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ বোতল ফেনসিডলসহ একজনকে আটক করেছে। আটক সাগর ইসলাম (২০) দর্শনা দক্ষিণ চাঁদপুরের মতিয়ার রহমানের ছেলে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দক্ষিণ চাঁদপুর গুলশানপাড়া এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসের নেতৃত্বে থানার উপপরিদর্শক (এসআই) রাম প্রসাদ, পিএসআই মাহমুদুল, এএসআই রমেন সরকার ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ চাঁদপুর গুলশানপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাগর ইসলামকে আটক করেন। পরে তাঁর কাছে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক সাগরের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। আটক সাগর ইসলামকে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
