চুয়াডাঙ্গায় অরিন্দম উৎসবে উপচে পড়া ভিড়

আপলোড তারিখঃ 2020-01-12 ইং
চুয়াডাঙ্গায় অরিন্দম উৎসবে উপচে পড়া ভিড় ছবির ক্যাপশন:
আবৃত্তি, নাটক ও সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে আজ সমাপনী নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমিতে জমে উঠেছে অরিন্দম সাংস্কৃতিক উৎসব। প্রতিদিন নাটক, সংগীত, আবৃত্তি এবং বাঙালি সংস্কৃতির নানা আয়োজনে বিপুল সংখ্যক দর্শক-শ্রোতার উপস্থিতিতে মুখরিত হয়ে উঠছে উৎসব প্রাঙ্গণ। উৎসবের পঞ্চম দিনে গতকাল শনিবার সন্ধ্যায় দেশ নাটক, ঢাকার পরিবেশনায় ‘নিত্য পূরাণ’ নাটক মঞ্চস্থ হয় শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে। নাট্যজন মাসুম রেজার এই নাটকটি দর্শক বেশ মনোযোগ দিয়ে উপভোগ করেন। মহাভারতের পটভূমিতে তৈরিতে নাটকের বিষয়টি অত্যন্ত হৃদয়গ্রাহী। এর আগে বিকেল সাড়ে পাঁচটায় জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, চুয়াডাঙ্গা জেলা শাখার শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান ‘আবহমান এই বাংলা’ পরিবেশিত হয়। সংগীতানুষ্ঠান শেষে ‘বাংলা গান : সেকালে-একালে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অরিন্দমের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী খানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ। তিনি বলেন, ‘সাংস্কৃতিক বলয় প্রতিষ্ঠা এবং শুদ্ধ সংস্কৃতিচর্চায় একনিষ্ঠভাবে কাজ করে যেতে হবে। বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট কাজে অগ্রণী ভূমিকা পালনে সচেষ্ট থাকতে হবে। সর্বোপরি শুদ্ধ সাংস্কৃতিক চর্চায় এগিয়ে আসতে হবে সবাইকে। সেক্ষেত্রে অরিন্দম চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ পরে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দের হাতে ক্রেস্ট তুলে দেন অরিন্দমের সভাপতি বজলুর রহমান এবং নাট্যকর্মীদের হাতে ক্রেস্ট তুলে দেন অরিন্দমের নাট্য সম্পাদক সেলিমুল হাবিব সেলিম। আলোচনা সভা শেষে দেশ নাটক, ঢাকার পরিবেশনায় নাটক ‘নিত্য পূরাণ’ মঞ্চস্থ করা হয়। আজ ১২ জানুয়ারি রোববার অরিন্দম সাংস্কৃতিক উৎসবের সমাপনী দিনে চুয়াডাঙ্গা অরিন্দমের পরিবেশনায় থাকছে আবৃত্তি ও সংগীতানুষ্ঠান ‘কিংবদন্তির কথা’, ‘প্রেমে ও দ্রোহে’ শীর্ষক আলোচনা সভা এবং পশ্চিমবঙ্গ ভারতের শিল্পীদের পরিবেশনায় মঞ্চস্থ হবে নাটক ওপারে। উল্লেখ্য, ৭ জানুয়ারি মঙ্গলবার থেকে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে সপ্তাহব্যাপী অরিন্দম সাংস্কৃতিক উৎসব-২০২০। আজ ১২ জানুয়ারি রোববার সাংস্কৃতিক উৎসবের সমাপনী দিন। প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠানের মিডিয়ার পার্টনার হিসেবে আছে দৈনিক সয়ের সমীকরণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)