গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

আপলোড তারিখঃ 2020-01-12 ইং
গাছের সঙ্গে এ কেমন শত্রুতা! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুরে শত্রুতাবশত এক রাতে কেটে সাবাড় করা হয়েছে এক ব্যক্তির মেহগনি ও লেবু বাগান। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ডাক্তার আব্দুল লতিফের ছেলে শামীম আক্তার তাঁর নিজ জমিতে ২৫০টি মেহগুনি ও লম্বু গাছ লাগান। শনিবার সকালে তিনি তাঁর বাগানে যেয়ে দেখেন, তাঁর সমস্ত গাছ শত্রুতাবশত কেউ কেটে দিয়েছে। এ বিষয়ে বাগানের মালিক শামীম জানান, ‘আমি রামচন্দ্রপুর মৌজার বেলে মাঠে ৫৭ শতক জমিতে দুই বছর আগে এই গাছগুলো লাগিয়েছিলাম। আমার সব গাছ কেটে ফেলা হয়েছে। গাছের সঙ্গে মানুষের এ কেমন শত্রুতা! আমি এ ব্যাপারে মহেশপুর থানায় অভিযোগ করেছি। মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খান বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)