৭৩ বছর বয়সেও মেলেনি ভাতার কার্ড!

আপলোড তারিখঃ 2020-01-12 ইং
৭৩ বছর বয়সেও মেলেনি ভাতার কার্ড! ছবির ক্যাপশন:
মোজাম্মেল শিশির: ‘বয়স আমার বেশি না ওরে কর্মকর্তারা, ৭৩ বছর হয়ে গেল ভাতার কার্ড পেলাম না।’ কথাটি বলেছেন দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের তারানীপুর গ্রামের মৃত ফেলু মালিতার স্ত্রী ফতেমা খাতুন (৭৩)। ফতেমা খাতুন জানান, ‘আমার তিন ছেলে ও পাঁচ মেয়ে আছে। তাদের সবার বিয়ে হয়ে গেছে। তারা এখন তাদের সংসার নিয়ে ব্যস্ত সময় পার করে। আমি বুড়ো মানুষ থাকি এক কোনে পড়ে। আমার সব সময় ওষুধের প্রয়োজন, তা কিনব কী দিয়ে? টাকা নেই। তাই কষ্টে দিন পার করি। ছেলেরা কম বেশি দেখাশুনা করে। তাও সব সময় কী তাদের কাছে চাওয়া যায়। শুনেছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব বৃদ্ধদের বয়স্ক ভাতা দিচ্ছে। কিন্তু আজ পর্যন্ত আমার বয়স্ক ভাতার কার্ড কেউ দেয়নি। আমাদের এলাকার মেম্বার আব্দুল হান্নান পটুকে বলেছিলাম, কোনো লাভ হয়নি। তাই ওপরের কর্মকর্তারা যদি আমার একটি বয়স্ক ভাতার কার্ড করে দেয়, তাহলে শেষ বয়সে ওষুধপালা কিনে খেতে পারতাম।’ এ বিষয়ে হাউলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দীন জানান, ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুর হান্নান পটুর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)