ছবির ক্যাপশন:
ভাংবাড়ীয়ায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন
নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের মহেশপুরে রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বেলা তিনটার দিকে মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মো. আসাবুল হক ঠাণ্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও আলুকদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাড. বেলাল হোসেন, জেলা পরিষদের সদস্য ও রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান এবং আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার।
এ সময় উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. সুমন মেম্বার, হাটবোয়ালিয়া গালর্স স্কুলের সভাপতি ও মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সচিব জিনারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খোরজেল আলম, আব্দুল মালেক, বিল্লাল মেম্বার, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহাগ, আওয়ামী লীগের নেতা আশাফুজ্জামান নান্নু, আমিরুল মেম্বার, সাইফুল মেম্বার, আবু তাহের বিশ্বাস, হান্নান মাস্টার, ফয়জদ্দি মাস্টার, হাসেম মণ্ডল, সাহের, শরিফ, সেলিম মাস্টার, লাস্কু, লিটন, জুয়েল, নুরুল ধ্বনি, আকছেদ, সহিদুল, তারিখ মেম্বার, মাবুদ, হাসেম, কালু, শাজাহান, জামাল, উজ্জ্বল, আনোয়ার, জাবেদ, মানোয়ারসহ স্থানীয় জনতা।
প্রধান অতিথির বক্তব্যে টোটন জোয়ার্দ্দার বলেন, ‘খেলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী করে তুলতে হবে। খেলাধুলার মাধ্যমে একদিন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে। যারা ভালো খেলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী করে তুলবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে। খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখে। সুস্থভাবে জীবনযাপন করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে মন উৎফুল্ল থাকে। যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হার। এ ধরনের খেলাধুলার আয়োজন করে আমাদের ভবিষৎ প্রজন্মকে সুস্থ, সবল ও সৎ পথে রাখা যায়। তাই দেশের খেলাধুলাকে বহুদুর এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এসব খেলাধুলায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘আজ যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছেন, আমি তাদের অনেক ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আরও বেশি করে এসব খেলাধুলার আয়োজন করে তারা এই ভাংবাড়িয়া ইউনিয়নের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি মনে করি।’ উক্ত খেলার আয়োজন করেন মহেশপুর যুব সংঘ ফুটবল একাদশ।
