হাটকালুগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই কিশোর আহত

আপলোড তারিখঃ 2020-01-11 ইং
হাটকালুগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই কিশোর আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে মোটরসাইকেল ও পাখিভ্যানের সংঘর্ষে দুই কিশোর আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহত কিশোররা হলো চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার তবিবার রহমানের ছেলে সিয়াম (১৫) ও সিয়ামের বন্ধু রাকিব (১৫)। জানা যায়, চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে মোটরসাইকেলযোগে নানীর বাড়ি ভিমরুল্লা ফকির পাড়ায় যাচ্ছিল সিয়াম ও তার বন্ধু রাকিব। পথের মধ্যে হাটকালুগঞ্জ পৌঁছালে চুয়াডাঙ্গামুখী একটি পাখিভ্যানের সঙ্গে ধাক্কা লাগলে সিয়াম গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সিয়ামের আঘাত গুরুতর হওয়ায় তাকে হাসপাতলের জরুরি বিভাগে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়। এদিকে, রাকিবের আঘাত গুরুতর না হওয়ায় সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)