অরিন্দম সাংস্কৃতিক উৎসবের ৪র্থ দিনেী উপচে পড়া ভিড়

আপলোড তারিখঃ 2020-01-11 ইং
অরিন্দম সাংস্কৃতিক উৎসবের ৪র্থ দিনেী উপচে পড়া ভিড় ছবির ক্যাপশন:
আফজালুল হক: আয়োজনে কমতি নেই। সেই সঙ্গে দর্শকেরও অভাব নেই। যেন এক মহাউৎসবে রূপ নিয়েছে অরিন্দম সাংস্কৃতিক উৎসব-২০২০। গতকাল শুক্রবার নাটক ও সংগীত পরিবেশন করে চুয়াডাঙ্গার দর্শক মাতিয়েছে যশোরের বিবর্তন। অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এ উৎসব প্রতিবছরের ন্যায় এবারও জমে উঠেছে। দর্শকের আনাগোনায় অনুষ্ঠানস্থল থাকছে কানায় কানায় পূর্ণ। উৎসবের তৃতীয় দিনে গতকাল ছিল মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান, আলোচনা সভা ও নাটক। গত বছরের ন্যায় এবারও এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে আছে ‘দৈনিক সময়ের সমীকরণ’। ৬ দিনব্যাপী এ সাংস্কৃতিক উৎসব চলবে ১২ জানুয়ারী রোববার পর্যন্ত। গতকাল উৎসবের চথুর্থ দিনে বিকেল সাড়ে পাঁচটায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অরিন্দমের সহসভাপতি কাজল মাহমুদ। সভাটি সঞ্চালনা করেন উদীচীর অর্থ সম্পাদক মনিরুজ্জামান মালিক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)