চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে পাওয়ারট্রিলার উল্টে আহত ২

আপলোড তারিখঃ 2020-01-11 ইং
চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে পাওয়ারট্রিলার উল্টে আহত ২ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার কোর্ট মোড়ে বিচালিভর্তি পাওয়ারট্রিলার উল্টে দুজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে কোর্ট মোড় দোয়েল চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় ব্যক্তিরা আহত ব্যক্তিদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। আহত ব্যক্তিরা হলেন ঝিনাইদহ জেলার মহেশপুর থানার স্বরুপপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে কামাল হোসেন (২৫) ও তাঁর সহকর্মী একই এলাকার মৃত কাবিলের ছেলে সাদ্দাম হোসেন (২৪)। জানা যায়, গতকাল রাতে কেশবপুর গ্রাম থেকে নিজ পাওয়ারট্রিলারভর্তি বিচালি নিয়ে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ পশুহাট যাচ্ছিলেন কামাল হোসেন। পথের মধ্যে চুয়াডাঙ্গার কোর্ট মোড় দোয়েল চত্বরে পৌঁছালে সামনের একটি চাকা ভেঙে পাওয়ারট্রিলারটির উল্টে যায়। এ সময় পাওয়ারট্রিলার চালক কামাল হোসেন সামান্য আতহ হলেও গুরুতর আহত হন সাদ্দাম হোসেন। তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপতালে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান কামাল হোসেনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং সাদ্দাম হোসেনের আঘাত গুরুতর হওয়ায় ভর্তি রাখেন। এদিকে, হাসপাতালে কিছুক্ষণ চিকিৎসা নিয়ে সাদ্দাম হোসেন বাড়ি ফেরেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)