লেজার লাইট ব্যবহার বন্ধে পুলিশের অভিযান

আপলোড তারিখঃ 2020-01-11 ইং
লেজার লাইট ব্যবহার বন্ধে পুলিশের অভিযান ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: ইজিবাইকে লেজার লাইট ব্যবহার বন্ধ করার লক্ষে বিশেষ অভিযান চালিয়েছে মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশ। লেজার লাইট ব্যবহারের সময় ড্রাইভারের চোখে লেজার রশ্মি সরাসরি নিক্ষেপ হওয়ায় সড়ক দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া লেজার লাইট আইটেমটি বাংলাদেশ পুলিশের সব ইউনিটে ব্যবহার বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার রাত আটটার দিকে মেহেরপুর জেলা অটো শ্রমিক অফিসের সামনে লেজার লাইট বন্ধে অভিযান চালায় টাফিক পুলিশ। অটো মালিক ও শ্রমিকদের মধ্যে সতর্কতামূলক বক্তব্য দেন মেহেরপুর জেলা ট্রাফিক ইন্সস্পেক্টর ইসমাইল হোসেন, মেহেরপুর জেলা ট্রাফিকের এটিএসআই মামুন, মকবুল এবং এ সময় অটো মালিক ও শ্রমিক কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)