বিপুল পরিমাণ ফেনসিডিলসহ বিভিন্ন মালামাল উদ্ধার

আপলোড তারিখঃ 2020-01-11 ইং
বিপুল পরিমাণ ফেনসিডিলসহ বিভিন্ন মালামাল উদ্ধার ছবির ক্যাপশন:
দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালানবিরোধী পৃথক অভিযান সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদার পৃথক স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (জিবিজি)। গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার পৃথক অভিযানে এসব চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল শুক্রবার রাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার রকিব ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর দক্ষিণপাড়া নামক স্থান হতে ৩৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ ৪৫ হাজার ২ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। একইদিন সকাল সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোশাররফ হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর গ্রামের ঈদগাহ মাঠ থেকে ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩ হাজার ২ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। এদিকে, গতকাল বেলা একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. জুলহাস উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের তুলাবাগান থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। অপর দিকে, গতকাল শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. রমজান আলী ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠ থেকে ১৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৬০ হাজার ৮ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। অন্যদিকে, গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. রমজান উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠ থেকে ১৫৬টি ভ্যাকসিন, ২৯৫টি স্কিন নাইট ক্রিম এবং ২৯টি স্টেরিশিয়ার গ্যাস উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২ লাখ ৩ হাজার ১৮০ টাকা। উদ্ধার হওয়া মালামাল দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)